Back to Library
Melancholic

আমার ভাঙা নায়ের বইঠা ঠেলে Amar Bhanga Nayer Boitha Thele

Abbasuddin Ahmed

Amar Bhanga Nayer Boitha Thele lyrics by Abbasuddin Ahmed (1933). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমার ভাঙা নায়ের বইঠা ঠেলে
আমি খুঁজে বেড়াই তারেই রে ভাই
যে গিয়াছে আমায় ফেলে॥

আমার, তোদের মতোই ঘর ছিল ভাই
এমনি গাঙের কূলে,
সেই ঘরেতে রূপের জোয়ার
উঠত দুলে দুলে।
সেই সোনার পরি উড়ে গেছে
সোনার পাখা মেলে॥

পায়ে চলে খুঁজি তারে,
গাঁয়ে গাঁয়ে খুঁজি,
নাইতে চলে বউ-ঝি,
আমি ভাবি সে-ই বুঝি।
চাঁদের দেশের মেয়ে সে ভাই
গেছে বাপের বাড়ি,
মাটিতে মোর পা বাঁধা ভাই,
উড়ে যেতে নারি।
হারালে সব যায় পাওয়া ভাই,
শুধুমানুষ নাহি মেলে॥

Read in Banglish
Amar bhanga nayer boitha thele Ami khunje berai tarei re bhai Je giyache amay phele. Amar, toder motoi ghor chhilo bhai Emni ganger kule, Sei ghorete ruper joar Uthto dule dule. Sei sonar pori ure geche Sonar pakha mele. Paye chole khunji tare, Gaye gaye khunji, Naite chole bou-jhi, Ami bhabi se-i bujhi. Chander desher meye se bhai Geche baper bari, Matite mor pa bandha bhai, Ure jete nari. Harale sob jay paowa bhai, Shudhu manush nahi mele.

Related songs

More songs you may enjoy.

Devotional

Allahte Jar Purno Iman

আল্লাতে যার পূর্ণ ঈমান

Abbasuddin Ahmed

"আল্লাতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান।।"

Devotional

Amar Mohammader Namer Dheyan

আমার মোহাম্মদের নামের ধেয়ান

Abbasuddin Ahmed

"আমার মোহাম্মদের নামের ধেয়ান হৃদয়ে যার রয় ওগো হৃদয়ে যার রয়। খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয়।।"

Devotional

Madina! Madina! Keno Tomar Eto Ahongkar

মদিনা! মদিনা! কেন তোমার এত অহংকার

Abbasuddin Ahmed

"‘মদিনা’! ‘মদিনা’! কেন তোমার এত অহংকার? তোমার বাড়িতে আমি কভু আসব না আর।"

Devotional

Nai Holo Ma Boson Bhushon

নাই হল মা বসন ভূষণ এই ঈদে আমার

Abbasuddin Ahmed

"নাই হল মা বসন ভূষণ এই ঈদে আমার। আল্লা আমার মাথার মুকুট, রসুল গলার হার॥ নামাজ রোজার ওড়না শাড়ি ওতেই আমায় মানায় ভারী"

Devotional

Pubal Hawa Poshchime Jao

পুবাল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া

Abbasuddin Ahmed

"পুবাল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া। যাও রে বইয়া এই গরীবের সালামখানি লইয়া।।"

Philosophical

Din Gelo Mor Mayay Bhule Matir Prithibite

দিন গেল মোর মায়ায় ভুলে মাটির পৃথিবীতে

Abbasuddin Ahmed

"দিন গেল মোর মায়ায় ভুলে মাটির পৃথিবীতে। কে জানে কখন নিয়ে যাবে গোরে মাটি দিতে রে।।"

Discussion

Public comments for Amar Bhanga Nayer Boitha Thele are available on the discussion page.

View discussion