নাই হল মা বসন ভূষণ এই ঈদে আমার।
আল্লা আমার মাথার মুকুট, রসুল গলার হার॥
নামাজ রোজার ওড়না শাড়ি
ওতেই আমায় মানায় ভারী
কলমা আমার কপালে টিপ, নাই তুলনা তার॥
হেরা গুহার হীরার তাবিজ কোরান বুকে দোলে
হাদিস ফেকা বাজুবন্দ, দেখে পরান ভোলে।
হাতে সোনার চুড়ি যে মা
হাসান হোসেন মা ফাতেমা
মোর অঙ্গুলিতে অঙ্গুরী মা, নবীর চার ইয়ার॥
Discussion
Public comments for Nai Holo Ma Boson Bhushon are available on the discussion page.
View discussion