আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়
আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়
আরে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয়।।
কদম ডালে বইসারে বন্ধু রঙ্গে ঢঙ্গে আগা
শিশুকালে প্রেম শিখাইয়া যৌবনকালে দাগা।।
তমাল ডালে বইসারে বন্ধু বাজাও রঙ্গের বাঁশি
সুর শুনিয়া রাধার মন হইলো উদাসি।।
ভাইবে রাধা রমণ বলে মনের কথা কয়
কৃষ্ণ প্রেমে রাধার মত প্রেমানলে দয়।।
নিভা ছিল মনের আগুন কে দিল জ্বালাইয়া রে
নিভা ছিল মনের আগুন কে দিল জ্বালাইয়া রে।।
Discussion
Public comments for Amar Bondhu Doyamoy are available on the discussion page.
View discussion