আমার দেহতরী কি দিয়া গড়িলায় গুরুধন।
আমি ভুতের বেগার খাইটে মাইলাম পাইলাম না
শ্ৰীগুরুর চরণ।
নায়ের আছে ষোল গুড়া মধ্যে মধ্যে আছে জোড়া
ওবা গুরুধন।
নায়ের হাইল মানে না গুণ বলে না মন মাঝি ভাই
পাই না দর্শন।।
পার হৈতাম গোলাম ধাইয়া সে পারে পাষাণের মাইয়া
ওবা গুরুধন।
মাইয়ায় পার করে না, কুলে বৈসা ভাবতে আছে রাধারমণ।
Discussion
Public comments for Amar Dehotori Ki Diya Gorilay Gurudhon are available on the discussion page.
View discussion