আমার দিন গেল দিন গেল রে চিন্তাতে
কোথায় নিয়া রাখবা আল্লা’য়
থাকিবো কোথাতে।।
তাইতো আমার চিন্তায় চিন্তায়
দিনের না হয় শেষ
জানলে নাঈম ভোগতাম না আর
দুই দিনেরই বেশ
আমার দিন গেল রে।।
নাঈম নাঈম করি শুধু
পরিচয় না পাই
আউলা জাউলা জীবন আমার
কেমনে গোঁছাই
আমার দিন গেল রে।।
দিনের সন্ধানে আমি
দিনের সন্ধান কই
না জানিয়া তাইতো আমি
অন্তরে কান পেতে রই
আমার দিন গেল রে।।
Discussion
Public comments for Amar Din Gelo Din Gelo Re Chintate are available on the discussion page.
View discussion