আমি বুঝি না এ কেমন কানা রে
ছয় কানা যে জনম নিল
এক কানার ঘরে।।
জগত কানা হইলো রে তার
থাকে অন্ধকারে
কানায় তো না দেখে কিছু
আছাড় খাইয়া পরে।।
হরেক রকম কানা আছে
কতই না রুপ ধরে
কেউ বা হাটে লাটি হাতে
কেউ বা হুশিয়ারে।।
নাঈম ভবে কানা একজন
দেখতে নাহি পারে
তোমরা সবাই পড়ে রইলে
বিশাল অন্ধকারে।।
Discussion
Public comments for Ami Bujhi Na E Kemon Kana Re are available on the discussion page.
View discussion