আমার দিন গেল দিন গেল রে
পেটের পানে চাইয়া
দেখিলাম না এ জীবনে
আল্লাহর ও নাম লইয়া রে।।
আল্লাহর নাম লহিলাম না
দিন গেল কাটিিয়া
মিছে মায়ায় দিন কাটাইলাম
সম্পদ কাছে পাইয়া রে।।
রসরঙ্গে মাতিয়াছি সদা
আল্লাহর নাম ভূলিয়া
আল্লাহ এক আছেন প্রভূ
তাহা না ভাবিয়া রে।।
সুখ পাইতে কতই কিছু
গেলাম যে করিয়া
পর সুখের ভাবনা ছাড়লাম
ইহ সুখ খুঁজিয়া রে।।
নাঈমে কয় হায়রে সুখ
সন্ধানে মাতিয়া
সাধের জনম বিফলে যায়
আসল কর্ম থইয়া রে।।
Discussion
Public comments for Amar Din Gelo Din Gelo Re are available on the discussion page.
View discussion