নাঈম তোমার প্রেমের কী ধারা
বুঝিনা গো
নিজের প্রেমে নিজেই মরো
নিজেরে কও মনচোরা।।
কোন প্রেমে মজিলে নাঈম
কাটাতে দাও পাড়া
রক্তে রক্তে পা ভরিলো
যায়নি তো প্রেম মারা গো।।
আপনার প্রেমেতে যদি
নয়ন করলে সাড়া
মিছা কী করিলায় তুমি
সাধের বসুন্ধরা গো।।
নাঈম কী ধন বললে কী আর
দেয় গো তাহা ধরা
আপনাতে খুঁজি আল্লাহ
লা শরিক আল্লাহ গো।।
Discussion
Public comments for Nayeem Tomar Premer Ki Dhara Bujhina Go are available on the discussion page.
View discussion