রবিকিরণচাঁদের আলো পায় কি আর সব জনে,
হাসে রবি হাসে শশী নিত্য নতুন ফুল বাগানে।
জ্বালাইয়া জ্ঞানের বাতি, যে জাগিল সারা রাতি
চন্দ্র সদয় তারি প্রতি, ভাসতে থাকে চোখের কোণে।
ঝঞ্ঝা রাতে পাক বাতাসে, কখন ভাসে কখন হাসে
যে রয়েছে আশার আশে, সহ্য করে ঝড় তুফানে।
বলে বাউল রশিদ উদ্দিন, অমাবস্যা লাগে যেদিন
নহে রাত্র নহে দিন, বীজ বুনিল সাধুগণে।
Discussion
Public comments for Robikiran Chander Alo Pay Ki Ar Sob Jone are available on the discussion page.
View discussion