Back to Library
Devotional

আমার এ ঘরে আপনার করে Amar E Ghore Apnar Kore

Rabindranath Tagore

Amar E Ghore Apnar Kore lyrics by Rabindranath Tagore (1900). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমার এ ঘরে আপনার করে গৃহদীপখানি জ্বালো হে।
সব দুখশোক সার্থক হোক লভিয়া তোমারি আলো হে ॥

কোণে কোণে যত লুকানো আঁধার মিলাবে ধন্য হয়ে,
তোমারি পুণ্য আলোকে বসিয়া সবারে বাসিব ভালো হে ॥

পরশমণির প্রদীপ তোমার, অচপল তার আলো
সোনা ক’রে লবে পলকে আমার সকল কলঙ্ক কালো।

আমি যত দীপ জ্বালিয়াছি তাহে শুধু জ্বালা, শুধু কালি—
আমার ঘরের দুয়ারে শিয়রে তোমারি কিরণ ঢালো হে ॥

Read in Banglish
Amar e ghore apnar kore grihodipkhani jalo he. Sob dukhoshok sarthok hok lobhiya tomari alo he. Kone kone joto lukano adhar milabe dhonyo hoye, Tomari punyo aloke bosiya sobare basibo bhalo he. Poroshmonir prodip tomar, ochopol tar alo Sona kore lobe poloke amar sokol kolonko kalo. Ami joto dip jaliyachi tahe shudhu jala, shudhu kali-- Amar ghorer duware shiyore tomari kiron dhalo he.

Related songs

More songs you may enjoy.

Devotional

Sei To Tomar Pother Bodhu Sei To

সেই তো তোমার পথের বঁধু সেই তো

Rabindranath Tagore

"সেই তো তোমার পথের বঁধু সেই তো। দূর কুসুমের গন্ধ এনে খোঁজায় মধু সেই তো ॥"

Devotional

Shubhro Ashone Birajo Arunochhotamazhe

শুভ্র আসনে বিরাজ’ অরুণছটামাঝে

Rabindranath Tagore

"শুভ্র আসনে বিরাজ' অরুণছটামাঝে, নীলাম্বরে ধরণী'পরে কিবা মহিমা তব বিকাশিল ॥"

Devotional

Timirbibhabari Kate Kemone

তিমিরবিভাবরী কাটে কেমনে

Rabindranath Tagore

"তিমিরবিভাবরী কাটে কেমনে জীর্ণ ভবনে, শূন্য জীবনে-- হৃদয় শুকাইল প্রেম বিহনে ॥"

Devotional

Aji Raj-Asone Tomare

আজি রাজ-আসনে তোমারে

Rabindranath Tagore

"আজি রাজ-আসনে তোমারে বসাইব হৃদয়মাঝারে ।। সকল কামনা সঁপিব চরণে অভিষেক-উপহারে ।।"

Devotional

Bela Gelo Tomar Poth Cheye

বেলা গেল তোমার পথ চেয়ে

Rabindranath Tagore

"বেলা গেল তোমার পথ চেয়ে। শূন্য ঘাটে একা আমি, পার ক'রে লও খেয়ার নেয়ে ॥ ভেঙে এলেম খেলার বাঁশি, চুকিয়ে এলেম কান্না হাসি,"

Devotional

Bhorer Bela Kokhon Ese

ভোরের বেলা কখন এসে পরশ করে গেছে হেসে

Rabindranath Tagore

"ভোরের বেলা কখন এসে পরশ করে গেছে হেসে ॥ আমার ঘুমের দুয়ার ঠেলে কে সেই খবর দিল মেলে-- জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে ॥"

Discussion

Public comments for Amar E Ghore Apnar Kore are available on the discussion page.

View discussion