Back to Library
Philosophical

আমার এ ঘরখানায় কে বিরাজ করে Amar E Ghorkhanay Ke Biraj Kore

Lalon Shah

Amar E Ghorkhanay Ke Biraj Kore lyrics by Lalon Shah. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
লালন শাহ
Lyrics

আমার এ ঘরখানায় কে বিরাজ করে।
আমি জনম-ভরে একদিনও দেখলাম না তারে।

নড়েচড়ে ঈশাণ কোণে
দেখতে পাইনে দু-নয়নে;
হাটের কাছে ঘর
ভবের হাট-বাজার
আমায় কেউ দিল না একটা নির্ণয় করে।

সবে বলে প্রাণ-পাখি
শুনে চুপে চুপে থাকি
(ও সে) জল কি হুতাসন
ক্ষিতি কি পবন
আমি ধরতে গেলে পাইনে তারে।

আপন ঘরের খবর হয় না।
বাঞ্ছা কর মন পরকে চেনা
ফকির লালন বলে, পর
বলতে পরমেশ্বর
(ও সে) কেমন রূপ আমি কোন রূপে রে।।

Read in Banglish
Amar e ghorkhanay ke biraj kore. Ami jonom-bhore ekdino dekhlam na tare. Norechore ishan kone Dekhte paine du-noyone; Haater kache ghor Bhober haat-bajar Amay keu dilo na ekta nirnoy kore. Sobe bole pran-paki Shune chupe chupe thaki (O se) jol ki hutashon Khiti ki pobon Ami dhorte gele paine tare. Apon ghorer khobor hoy na. Bancha koro mon porke chena Phakir Lalon bole, por Bolte Poromeshwor (O se) kemon rup ami kon rupe re.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Je Jon Sadhoker Mul Gora

যে জন সাধকের মূল গোড়া

Lalon Shah

"যে জন সাধকের মূল গোড়া, বেমুরিদ বেতলিব সে তো ফিরছে সদায় বেদ ছাড়া।"

Devotional

Mon Ki Ihai Bhab

মন কি ইহাই ভাব, আল্লা পাব নবী না চিনে

Lalon Shah

"মন কি ইহাই ভাব, আল্লা পাব নবী না চিনে। কারে বলিস নবী, দিশে পালি নে৷ যার নূরে হয় আদম পয়দা"

Philosophical

Amortyer Ek Byadh Beta

অমর্ত্যের এক ব্যাধ বেটা

Lalon Shah

"অমর্ত্যের এক ব্যাধ বেটা হাওয়ায় এসে ফাঁদ পেতেছে। বলবো কি সেই ফাঁদের কথা কাক মারিতে কামান পাতা ব্রহ্মা বিষ্ণু নর নারায়ণ সেই ফাঁদে ধরা পড়েছে।।"

Philosophical

Charti Chondro Bhaber Bhubone

চারটি চন্দ্র ভাবের ভুবনে

Lalon Shah

"চারটি চন্দ্র ভাবের ভুবনে। ও তার দুটি চন্দ্র প্রকাশ্য হয় তাই জানে অনেক জনে।।"

Philosophical

Snan Koro Bhai Dub Dio Na Jomunai Giye

স্নান কর ভাই ডুব দিও না যমুনায় গিয়ে

Lalon Shah

"স্নান কর ভাই ডুব দিও না যমুনায় গিয়ে তবে হয়ত ডুবতে পার, রাজহংসের ভাব ধরিয়ে ॥"

Devotional

Sriruper Sadhan Amar Koi Holo

শ্রীরূপের সাধন আমার কৈ হল

Lalon Shah

"শ্রীরূপের সাধন আমার কৈ হল। শুধু কথায় কোট মারিয়া জনম বিফলে গেল।।"

Discussion

Public comments for Amar E Ghorkhanay Ke Biraj Kore are available on the discussion page.

View discussion