সবায় কি তার মর্ম জানতে পায়।
ওগো! যে সাধন-ভজন করে
সাধনে অটল হয়।
অমৃত মেঘেরি বরিষণ
চাতকভাবে জান রে আমার মন
ও তার এক বিন্দু পরশিলে
শমন-জ্বালা ঘুচে যায়।
যোগেশ্বরীর সঙ্গে যোগ করে
মহাময়ী যোগ যেই জানতে পারে
ও সে তিন দিনের তিন মর্ম জেনে
একদিনেতে সেধে লয়।
বিনে জলে হয় চরণামৃত
যা খাইলে যায় জরামৃত
অধীন লালন বলে, চেতন-গুরুর
সঙ্গ নিলে দেখিয়ে দেয়।।
Discussion
Public comments for Sobay Ki Tar Mormo Jante Pay are available on the discussion page.
View discussion