আমার জীবনের এত খুশি এত হাসি
আজ কোথায় গেল
ফুলের বুকে অলির হাসি
আজ কোথায় গেল
হায় স্বপ্নভরা সেই গান
আজ কেন হল অবসান
সেই দুটি কথা ভালোবাসি
কোথায় গেল আজ কোথায় গেল
এই না পাওয়ার ব্যথা ভরা তিথিতে
মন আমার ভরা আছে স্মৃতিতে
হায় বাসর ভরা সেই ফুল
হলো কাঁটার আঘাতে যেন ভুল
সেই মিলন মালার বকুলরাশি
কোথায় গেল আজ কোথায় গেল
Discussion
Public comments for Amar Jiboner Eto Khushi Eto Hashi are available on the discussion page.
View discussion