শুক বলে সারি—
আমার রাধিকা জল নিতে ঘাটে যায়
আহা বাম চোখ তার সমানে নাচিছে
ইতি উতি ফিরে চায়।।
সারি বলে শুক—
কেন তোর রাধা চঞ্চল হল আজি?
তার শ্রবণে যে সুধা
ঢলিছে আমার শ্যামের মুরলী বাজি—
সেই পিরীতির সুধা স্বপ্ন জাগায়।
রাধার নয়ন ছায়।।
শুক বলে সারি—
জানিরে তোর শ্যামের মুরলী বাজে—
মোর রাধার কপাল লাল হয়ে ওঠে
কি জানি সে কোন লাজে।।
Discussion
Public comments for Shuk Bole Sari are available on the discussion page.
View discussion