Back to Library
Devotional

মোর আঘাত যত হানবি শ্যামা Mor Aghat Joto Hanbi Shyama

Kazi Nazrul Islam

Read Mor Aghat Joto Hanbi Shyama in Bengali and Banglish transliteration, from Ranga Jaba.

Updated

Lyrics

মোর আঘাত যত হানবি শ্যামা
ডাকব তত তোরে।
মায়ের ভয়ে শিশু যেমন
লুকায় মায়ের ক্রোড়ে॥

(ও মা) চারধারে মোর দুখের পাথার,
(তুই) পরখ কত করবি মা আর,
(আমি) জানি তবু হব মা পার
চরণ-তরি ধরে
(তোরই) চরণ-তরি ধরে॥

(আমি) ছাড়ব না তোর নামের ধেয়ান বিশ্বভুবন পেলে,
(আমার) দুঃখ দিয়ে নাম ভুlaবি, নই মা তেমন ছেলে।
আমায় দুঃখ দেওয়ার ছলে
(তুই) স্মরণ করিস পলেপলে,
আমি সেই আনন্দে দুঃখের অসীম
সাগর যাব তরে॥

Read in Banglish
Mor aghat joto hanbi Shyama Dakbo toto tore. Mayer bhoye shishu jemon Lukay mayer krore. (O ma) chardhare mor dukher pathar, (Tui) porokh koto korbi ma aar, (Ami) jani tobu hobo ma par Choron-tori dhore (Tori) choron-tori dhore. (Ami) charbo na tor namer dhyan bishshobhubon pele, (Amar) dukkho diye nam bhulabi, noi ma temon chele. Amay dukkho dewar chhole (Tui) smoron korish polepole, Ami sei anonde dukkher oshim Sagor jabo tore.

Related songs

More songs you may enjoy.

Devotional

Ma Go Toroi Payer Nupur Baje

মা গো তোরই পায়ের নূপুর বাজে

Kazi Nazrul Islam

"মা গো তোরই পায়ের নূপুর বাজে এই বিশ্বের সকল ধ্বনির মাঝে॥ জীবের ভাষায় পাখির মধুর গানে সাগর-রোলে নদীর কলতানে"

Devotional

Kendo Na Kendo Na Make Ke Boleche Kalo

কেঁদো না কেঁদো না, মাকে কে বলেছে কালো

Kazi Nazrul Islam

"কেঁদো না কেঁদো না, মাকে কে বলেছে কালো। (মা) ঈষৎ হাসিতে তোর ত্রিভুবন আলো॥ কে দিয়েছে গালি তোরে, মন্দ সে মন্দ যে বলেছে কালী তোরে, অন্ধ সে অন্ধ।"

Devotional

Mayer Cheyeo Shantimoyi

মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে

Kazi Nazrul Islam

"মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে। চঞ্চলা এই লীলাময়ী মুক্তকেশী কালো মেয়ে॥"

Devotional

Shyama Mayer Kole Chore

শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম

Kazi Nazrul Islam

"শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধাশ্যাম॥"

Devotional

Shyama Namer Velay Chore

শ্যামা নামের ভেলায় চড়ে

Kazi Nazrul Islam

"শ্যামা নামের ভেলায় চড়ে কাল-নদীতে দুলি ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি।"

Devotional

Bhagirathir Dharar Moto Sudhar Sagor Poruk Jhore

ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে

Kazi Nazrul Islam

"ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে মা গো এবার ত্রিভুবনের সকল জড় জীবের পরে"

Discussion

Public comments for Mor Aghat Joto Hanbi Shyama are available on the discussion page.

View discussion