(আমার) মুক্তি নিয়ে কী হবে মা,
আমি তোরে চাই।
স্বর্গ আমি চাই না মা গো
কোল যদি তোর পাই।
মা কী হবে সে মুক্তি নিয়ে
কী হবে সে swarge গিয়ে,
যেথায় গিয়ে তোকে ডাকার
কোল যদি তোর পাই
আর প্রয়োজন নাই॥
যুগে যুগে যে লোকে মা প্রকাশ হবে তোর,
পুত্র হয়ে দেখব লীলা, এই কামনা মোর।
তুই মাখাস যদি মাখব ধূলি,
শুধু তোকে যেন নাহি ভুলি,
তুই মুছিয়ে ধূলি নিবি তুলি,
বক্ষে দিবি ঠাঁই॥
Discussion
Public comments for Amar Mukti Niye Ki Habe Ma are available on the discussion page.
View discussion