Back to Library
Devotional

আমার মা যে গোপাল সুন্দরী Amar Ma Je Gopal Sundori

Kazi Nazrul Islam

Read Amar Ma Je Gopal Sundori in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

1940

Lyrics

আমার মা যে গোপাল সুন্দরী।
এক বৃন্তে কৃষ্ণকলি,
অপরাজিতার মঞ্জরী॥

(সে) আধেক পুরুষ আধেক কৃষ্ণা নারী
অর্ধ কালী অর্ধ বংশীধারী
(মা) অর্ধ অঙ্গে পীতাম্বর
আধেক সে দিগম্বরী॥

(সে) এক পায়ে প্রেম-কুসুম ফোটায়
নূপুর-পরা সেই চরণ।
(মা-র) সেই পায়ে রয় সর্প-বলয়
সে পায়ে প্রলয়-মরণ।

আধো ললাটে অগ্নি-তিলক জ্বলে
চন্দ্রলেখা আধেক ললাট-তলে।
শক্তি আর ভক্তিতে মা
আছেন যুগল রূপ ধরি॥

Read in Banglish
(Amar) ma je gopal sundori. Ek brinte krishnokoli, oporajitar monjori. (Se) adhek purush adhek krishna nari ordho kali ordho bongshidhari (Ma) ordho onge pitambor adhek se digombori. (Se) ek paye prem-kusum fhotay nupur-pora sei choron. (Ma-r) sei paye roy sorpo-boloy se paye proloy-moron. Adho lolate ogni-tilok jole chondrolekha adhek lolat-tole. Shokti ar bhoktite ma achen jugol rup dhori.

Related songs

More songs you may enjoy.

Devotional

Jeyo Na Jeyo Na Madina-Dulal

যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল

Kazi Nazrul Islam

"যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল, হয়নি যাবার বেলা। সংসার-পাথারে আজও দুলে পাপের ভেলা।"

Devotional

Shankari Shailendra Sute

শঙ্করি শৈলেন্দ্র সুতে শশাঙ্ক শিখরাশ্চিতে

Kazi Nazrul Islam

"শঙ্করি শৈলেন্দ্র সুতে, শশাঙ্ক শিখরাশ্চিতে, সদাশিবে শিব প্রদায়িনী (নি) | মা | ত্রৈলোক্য ত্রিতাপ হরা, তুমি আদ্যা পরাত্পরা, তপনজ ভয় নিবারিণি ||"

Devotional

Shyama Mayer Kole Chore

শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম

Kazi Nazrul Islam

"শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধাশ্যাম॥"

Devotional

Shyama Namer Velay Chore

শ্যামা নামের ভেলায় চড়ে

Kazi Nazrul Islam

"শ্যামা নামের ভেলায় চড়ে কাল-নদীতে দুলি ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি।"

Devotional

Shyama Tui Bedenir Meye

শ্যামা তুই বেদেনির মেয়ে

Kazi Nazrul Islam

"শ্যামা তুই বেদেনির মেয়ে (তাই) মাঠে ঘাটে বেড়াস ধেয়ে। তুই কোন দুখে এই ভেক নিলি মা থাকতে নিখিল ছেলে-মেয়ে॥"

Devotional

Sundoro He, Dao Dao Sundoro Jibon

সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন

Kazi Nazrul Islam

"সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।"

Discussion

Public comments for Amar Ma Je Gopal Sundori are available on the discussion page.

View discussion