শ্যামা তুই বেদেনির মেয়ে
(তাই) মাঠে ঘাটে বেড়াস ধেয়ে।
তুই কোন দুখে এই ভেক নিলি মা
থাকতে নিখিল ছেলে-মেয়ে॥
হেম কৈলাসে তোর আগুন জ্বালি
গৌরী মেয়ে সাজলি কালী,
তুই অন্নপূর্ণা নাম ভুলিলি
ভূতনাথের সঙ্গ পেয়ে॥
ডুগডুগি ওই বাজায় মহেশ
খ্যাপা ব্যাটা গাঁজা খেয়ে,
তাই দেখে তুই চণ্ডী সেজে
খেপে গেলি হাবা মেয়ে॥
রাজার মেয়ের এ কী খেয়াল,
মেরে বেড়াস অসুর-শেয়াল,
তুই দানব ধরে বাঁদর নাচাস
কাজ নাই তোর খেয়ে-দেয়ে॥
Discussion
Public comments for Shyama Tui Bedenir Meye are available on the discussion page.
View discussion