Back to Library
Devotional

শ্যামা নামের ভেলায় চড়ে Shyama Namer Velay Chore

Kazi Nazrul Islam

Shyama Namer Velay Chore lyrics by Kazi Nazrul Islam (1940). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

শ্যামা নামের ভেলায় চড়ে
কাল-নদীতে দুলি
ঘাটে ঘাটে ঘটে ঘটে
সুরের লহর তুলি।

কাল-তরঙ্গে ভাসিয়ে অঙ্গ
দেখে বেড়াই কতই রঙ্গ ;
কায়ায় কায়ায় রং-বেরঙের
শত মায়ার ধূলি॥

জন্মান্তর ঘাটে ঘাটে
ভাসি, উঠি, ডুবি ;
কেবলই মা ডাকে আমায় –
‘আয় আমারে ছুঁবি।’

(মোরে) কালস্রোতে ভাসাবার ছলে
লীলা দেখান নাটমহলে,
(মা) আপনি এসে খেলার শেষে
বক্ষে লবে তুলি॥

Read in Banglish
Shyama namer velay chore Kal-nodite duli Ghate ghate ghote ghote Surer lohor tuli. Kal-toronge vasiye ongo Dekhe berai kotoi rongo ; Kayay kayay rong-beronger Shoto mayar dhuli. Jonmantor ghate ghate Vasi, uthi, dubi ; Keboli ma dake amay – 'Ay amare chubi.' (More) kalsrote vasabar chole Lila dekhan natmohole, (Ma) apni ese khelar sheshe Bokkhe lobe tuli.

Related songs

More songs you may enjoy.

Devotional

Shyama Mayer Kole Chore

শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম

Kazi Nazrul Islam

"শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধাশ্যাম॥"

Devotional

Bhagirathir Dharar Moto Sudhar Sagor Poruk Jhore

ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে

Kazi Nazrul Islam

"ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে মা গো এবার ত্রিভুবনের সকল জড় জীবের পরে"

Devotional

Ma Meyete Khelbo Putul

মা মেয়েতে খেলব পুতুল

Kazi Nazrul Islam

"মা মেয়েতে খেলব পুতুল আয় মা আমার খেলা-ঘরে। (আমি) মা হয়ে মা শিখিয়ে দেব পুতুল খেলে কেমন করে॥"

Devotional

Mayer Ashim Rup-Sindhute Re

মায়ের অসীম রূপ-সিন্ধুতে রে

Kazi Nazrul Islam

"(মায়ের) অসীম রূপ-সিন্ধুতে রে বিন্দুসম বেড়ায় ঘুরে, কোটি চন্দ্র সূর্য তারা অনন্ত এই বিশ্ব জুড়ে॥"

Devotional

Bol Ma Shyama Bol

বল মা শ্যামা বল, তোর বিগ্রহ কী মায়া জানে

Kazi Nazrul Islam

"বল মা শ্যামা বল, তোর বিগ্রহ কী মায়া জানে, (আমি) যত দেখি তত কাঁদি ওই রূপ দেখি মা সকলখানে॥"

Devotional

Diner Hote Din Dukhi

দীনের হতে দীন দুঃখী অধম যথা থাকে

Kazi Nazrul Islam

"দীনের হতে দীন দুঃখী অধম যথা থাকে ভিখারিনি বেশে সেথা দেখেছি মোর মাকে (মোর) অন্নপূর্ণা মাকে॥"

Discussion

Public comments for Shyama Namer Velay Chore are available on the discussion page.

View discussion