আমার মন যেন আজ কেমন করে না দেখলে তারে।
এই না দেখিয়ে ছিলাম ভাল
কে বা এসে দেখা দিল
…….
দেখা দিয়ে চলে যায় পাগল কৈরা আমারে।
সে কালা মোর চতুরালী
ও আবার ননীচোরা বনমালী
রসিক নাম ধরে।
সে যে বাজায় মোহনবাশী, রাধার স্বরে গান করে।
শুনেছি তার মধূর বচন
ভঙ্গি বাঁকা দুটি নয়ন
মন নিইছে হরে।
লালন কয়, তোরা বল সজনি, অভাগিনী আমি কি পাব তারে।।
Discussion
Public comments for Amar Mon Jeno Aj Kemon Kore Na Dekhle Tare are available on the discussion page.
View discussion