সাঁই আমার দিন কি যাবে এই বলে।
আমি পড়ে আছি অকূলে।
জগাই মাধাই দুটি ভাই
তাদের তো নিলে।
আমি পাপী তাইতো ডাকি
দয়া হবে কোন কালে।
অহল্যা পাষাণ ছিল, সেও তো মানব হইল
তোমার চরণ ধূলে।
আমি তোমার কেউ নই গো
তাই কি মনে ভাবিলে।
তোমার নাম লয়ে যদি মরি, ডাকবো তোমারই
আর যাব কোন কূলে।
তুমি বিনে কেউ নাই আমার
মূঢ় লালন কেঁদে বলে।
Discussion
Public comments for Sai Amar Din Ki Jabe Ei Bole are available on the discussion page.
View discussion