Back to Library
Devotional

আমার মন, যখন জাগলি না রে Amar Mon Jokhon Jagli Na Re

Rabindranath Tagore

Amar Mon Jokhon Jagli Na Re lyrics by Rabindranath Tagore (1914). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমার মন, যখন জাগলি না রে
ও তোর মনের মানুষ এল দ্বারে।
তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙল রে ঘুম—
ও তোর ভাঙল রে ঘুম অন্ধকারে॥

মাটির ’পরে আঁচল পাতি একলা কাটে নিশীথরাতি।
তার বাঁশি বাজে আঁধার-মাঝে, দেখি না যে চক্ষে তারে॥

ওরে, তুই যাহারে দিলি ফাঁকি খুঁজে তারে পায় কি আঁখি?
এখন পথে ফিরে পাবি কি রে ঘরের বাহির করলি যারে॥

Read in Banglish
Amar mon, jokhon jagli na re O tor moner manush elo dware. Tar chole jaoar shobdo shune bhanglo re ghum— O tor bhanglo re ghum ondhokare. Matir 'pore achol pati ekla kate nishithrati. Tar bashi baje adhar-majhe, dekhi na je chokkhe tare. Ore, tui jahare dili phaki khunje tare pay ki ankhi? Ekhon pothe phire pabi ki re ghorer bahir korli jare.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Achhe Dukkho Achhe Mrityu

আছে দুঃখ, আছে মৃত্যু

Rabindranath Tagore

"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,"

Devotional

Adhar Elo Bole Tai

আঁধার এল ব’লে তাই

Rabindranath Tagore

"আঁধার এল ব’লে তাই তো ঘরে উঠল আলো জ্বলে ।। ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে-"

Devotional

Aji Bijon Ghore Nishithrate

আজি বিজন ঘরে নিশীথরাতে

Rabindranath Tagore

"আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে-- আমি তাইতে কি ভয় মানি! জানি জানি, বন্ধু, জানি-- তোমার আছে তো হাতখানি ॥"

Devotional

Aji Nirbhoynidrito

আজি নির্ভয়নিদ্রিত

Rabindranath Tagore

"আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে ? ঘন সৌরভমন্থর পবনে জাগে, কে জাগে ? কত নীরব বিহঙ্গকুলায়ে মোহন অঙ্গলি বুলায়ে- জাগে, কে জাগে ?"

Devotional

Ami Jwalbo Na Mor Batayone Prodeep Ani

আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি

Rabindranath Tagore

"আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি, আমি শুনব বসে আঁধার-ভরা গভীর বাণী॥"

Devotional

Antaro Momo Bikoshito Koro

অন্তর মম বিকশিত করো

Rabindranath Tagore

"অন্তর মম বিকশিত করো অন্তরতর হে-- নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে ॥ জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।"

Discussion

Public comments for Amar Mon Jokhon Jagli Na Re are available on the discussion page.

View discussion