Back to Library
Devotional

আমার মনের মানুষের সনে Amar Moner Manusher Sone

Lalon Shah

Read Amar Moner Manusher Sone in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন ফকির
ধরণ
বাউল
Lyrics

আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে।।

চাতকে প্রায় অহর্নিশি
চেয়ে আছি কাল শশী
হব বলে চরণ-দাসী
তা হয় না কপাল গুণে।।

মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ
কালারে হারালাম তেমন
ও রূপ হেরিয়ে স্বপনে।।

যখন ও রূপ স্মরণ হয়
থাকে না লোক-লজ্জা ভয়
অধীন লালন বলে সদায়
প্রেম যে করে সেই জানে।।

Read in Banglish
Amar moner manusher sone. Milon hobe koto dine.. Chatoke pray ohornishi Cheye achi kal shoshi Hobo bole choron-dasi Ta hoy na kopal gune.. Megher biddut meghe jemon Lukale na pay onneshon Kalare haralam temon O rup heriye swopone.. Jokhon o rup shoron hoy Thake na lok-loyya bhoy Odhin Lalon bole shoday Prem je kore shei jane..

Related songs

More songs you may enjoy.

Philosophical

Holam Nare Roshik Bheye

হলাম নারে রসিক ভেয়ে

Lalon Shah

"হলাম নারে রসিক ভেয়ে। না জেনে রসের ভেয়ান মরতে হল গরল খেয়ে৷"

Devotional

Jan Re Mon Sei Rager Koron

জান রে মন, সেই রাগের করণ

Lalon Fakir

"জান রে মন, সেই রাগের করণ। যাতে কৃষ্ণ বরণ হল গৌর বরণ। শত কোটি গোপী সঙ্গে কৃষ্ণ-প্রেম রসরঙ্গে"

Devotional

Lalon Bole Sudha Naki

লালন বলে সুধা নাকি আছে গুরুর কাছে

Lalon Shah

"লালন বলে সুধা নাকি আছে গুরুর কাছে দয়াল হয় গুরু ওগো সততার মদ্রিছে।।"

Devotional

Nobi Batunete Hoy Ochin

নবী বাতুনেতে হয় অচিন

Lalon Shah

"নবী বাতুনেতে হয় অচিন। নূর তাজেল্লা কাঁদেরে যেদিন৷ যারে বলি এই অটল নবী দীন দুনিয়ার যোগ মিশাইয়ে করেছেন খুবি"

Devotional

Ruper Tulona Rupe

রূপের তুলনা রূপে

Lalon Fakir

"রূপের তুলনা রূপে। ফণিমণি সৌদামিনী কি আর তার কাছে শোভে।"

Devotional

Sai Amar Din Ki Jabe Ei Bole

সাঁই আমার দিন কি যাবে এই বলে

Lalon Shah

"সাঁই আমার দিন কি যাবে এই বলে। আমি পড়ে আছি অকূলে। জগাই মাধাই দুটি ভাই তাদের তো নিলে।"

Discussion

Public comments for Amar Moner Manusher Sone are available on the discussion page.

View discussion