আমার পথে পথে পাথর ছড়ানো Amar Pothe Pothe Pathor Chorano

আমার পথে পথে পাথর ছড়ানো।
তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো॥

আমার বাঁশি তোমার হাতে ফুটোর পরে ফুটো তাতে–
তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো॥

তোমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে–
এমন করে গায়ে প’ড়ে সাগর-তরানো।

ছাড়া পেলে একেবারে রথ কি তোমার চলতে পারে–
তোমার হাতে আমার ঘোড়া লাগাম-পরানো॥

বাংলিশ/Banglish

Amar pothe pothe pathor chorano. Tai to tomar bani baje jhorna-jhorano. Amar bashi tomar hate phutor pore phuto tate– Tai shuni shur emon modhur poran-bhorano. Tomar hawa jkhon jage amar pale badha lage– Emon kore gaye pore sagor-torano. Chara pele ekebare roth ki tomar cholte pare– Tomar hate amar ghora lagam-porano.

Discussion

Public comments for Amar Pothe Pothe Pathor Chorano are available on the discussion page.

View discussion