আমার প্রাণের দ্বারে ডাক দিয়ে কে যায়
বারেবারে।
তার নূপুর-ধ্বনি রিনিঝিনি বাজে
বন-পারে॥
নিঝুম রাতে ঘুমাই যবে
সে ডাকে আমায় বেণুর রবে,
স্বপন-কুমার আসে স্বপন-অভিসারে॥
যবে জল নিতে যাই নদীতটে একলা
নাম ধরে সে ডাকে,
ধরতে গেলে পালিয়ে সে যায়
বন-পথের বাঁকে।
বিশ্ববধূর মনোচোরা
ধরতে সে চায়, দেয় না ধরা,
আমি তারই স্বয়ংবরা
সঁপেছি প্রাণ তারে॥
Discussion
Public comments for Amar Praner Dware Dak Diye Ke Jay are available on the discussion page.
View discussion