Back to Library
Melancholic

মোর বুক-ভরা ছিল আশা Mor Buk-Bhora Chilo Asha

Kazi Nazrul Islam

Mor Buk-Bhora Chilo Asha lyrics by Kazi Nazrul Islam (1934). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

মোর বুক-ভরা ছিল আশা
ছিল প্রাণ-ভরা ভালোবাসা।
হায় আসিল সে যবে কাছে
মোর মুখে সরিল না ভাষা॥

আমি পেয়েছিনু তায় একা,
তার চোখে ছিল প্রেম-লেখা,
তবু বলিতে নারিনু, প্রাণে
মোর কাঁদিছে কোন দুরাশা॥

আমি পান না করিনু বারি
এসে ভরা সরসীর তীরে,
হায় আমার মতন ‘শহিদ’
কেহ দেখেছে কোথাও কি রে?
এই তৃষ্ণা-কাতর বুকে
ছিল মরুভূমির পিপাসা॥

Read in Banglish
Mor buk-bhora chilo asha chilo pran-bhora bhalobasha. Hay ashilo she jabe kache mor mukhe shorilo na bhasha. Ami peyechhinu tay eka, tar chokhe chilo prem-lekha, tobu bolite narinu, prane mor kandiche kon durasha. Ami pan na korinu bari eshe bhora shoroshir tire, hay amar moton 'shohid' keho dekheche kothao ki re? Ei trishna-kator buke chilo morubhumir pipasha.

Related songs

More songs you may enjoy.

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Romantic

Priyo Emon Raat Jeno Jay Na Brithai

প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই

Kazi Nazrul Islam

"প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই॥ পরি চাঁপা রঙের শাড়ি, খয়েরি টিপ, জাগি বাতায়নে, জ্বালি আঁখি-প্রদীপ,"

Romantic

Sadh Jage Mone Por-Jibone

সাধ জাগে মনে পর-জীবনে

Kazi Nazrul Islam

"সাধ জাগে মনে পর-জীবনে তব কপোলে যেন তিল হই। ভালোবাসিয়া মোরে দিল্ দিবে তুমি যেন আমি তোমার মতো বে-দিল্ হই।"

Romantic

Sakhi Bolo Bodhuare Nirojone

সখী, বোলো বঁধূয়ারে নিরজনে

Kazi Nazrul Islam

"সখী, বোলো-বঁধূয়ারে নিরজনে দেখা হলে রাতে ফুলবনে॥ কে করে ফুল চুরি জেনেছে ফুলমালি, কে দেয় গহিন রাতে ফুলের কুলে কালি"

Romantic

Smaron-Parer Ogo Priyo

স্মরণ-পারের ওগো প্রিয়

Kazi Nazrul Islam

"স্মরণ-পারের ওগো প্রিয়, তোমায় আমি চিনি যেন। তোমার চাঁদে চিনি আমি, তুমি আমার তারায় চেন॥"

Discussion

Public comments for Mor Buk-Bhora Chilo Asha are available on the discussion page.

View discussion