Back to Library
Devotional

আমার প্রাণের মানুষ আছে প্রাণে Amar Praner Manush Ache Prane

Rabindranath Tagore

Amar Praner Manush Ache Prane lyrics by Rabindranath Tagore (1910). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমার প্রাণের মানুষ আছে প্রাণে,
তাই হেরি তায় সকল খানে॥
আছে সে নয়নতারায় আলোক-ধারায়, তাই না হারায়–
ওগো তাই দেখি তায় যেথায় সেথায়
তাকাই আমি যে দিক-পানে॥

আমি তার মুখের কথা শুনব ব’লে গেলাম কোথা,
শোনা হল না, হল না–
আজ ফিরে এসে নিজের দেশে এই-যে শুনি
শুনি তাহার বাণী আপন গানে॥

কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দ্বারে দ্বারে,
দেখা মেলে না, মেলে না–
তোরা আয় রে ধেয়ে, দেখ্‌ রে চেয়ে আমার বুকে–
ওরে দেখ্‌ রে আমার দুই নয়ানে॥

Read in Banglish
Amar praner manush ache prane, Tai heri tay sokol khane. Ache se noyon-taray alok-dharay, tai na haray— Ogo tai dekhi tay jethay sethay Takai ami je dik-pane. Ami tar mukher kotha shunbo bole gelam kotha, Shona holo na, holo na— Aj phire ese nijer deshe ei-je shuni Shuni tahar bani apon gane. Ke tora khujis tare kangal beshe dware dware, Dekha mele na, mele na— Tora ay re dheye, dekh re cheye amar buke— Ore dekh re amar dui noyane.

Related songs

More songs you may enjoy.

Devotional

Se Dine Apad Amar Jabe Kete

সে দিনে আপদ আমার যাবে কেটে

Rabindranath Tagore

"সে দিনে আপদ আমার যাবে কেটে পুলকে হৃদয় যেদিন পড়বে ফেটে ॥ তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বঁধু হে, তারে আমার ব'লে ছলে বলে কে বলো আর রাখবে এঁটে ॥"

Philosophical

Achhe Dukkho Achhe Mrityu

আছে দুঃখ, আছে মৃত্যু

Rabindranath Tagore

"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,"

Philosophical

Agnibina Bajao Tumi

অগ্নিবীণা বাজাও তুমি

Rabindranath Tagore

"অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক’রে ! আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে ।।"

Devotional

Agune Holo Agunmoy

আগুনে হল আগুনময়

Rabindranath Tagore

"আগুনে হল আগুনময় । জয় আগুনের জয় ।। মিথ্যা যত হৃদয় জুড়ে এইবেলা সব যাক-না পুড়ে, মরণ-মাঝে তোর জীবনের হোক রে পরিচয় ।।"

Devotional

Aji Bijon Ghore Nishithrate

আজি বিজন ঘরে নিশীথরাতে

Rabindranath Tagore

"আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে-- আমি তাইতে কি ভয় মানি! জানি জানি, বন্ধু, জানি-- তোমার আছে তো হাতখানি ॥"

Devotional

Aji Nirbhoynidrito

আজি নির্ভয়নিদ্রিত

Rabindranath Tagore

"আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে ? ঘন সৌরভমন্থর পবনে জাগে, কে জাগে ? কত নীরব বিহঙ্গকুলায়ে মোহন অঙ্গলি বুলায়ে- জাগে, কে জাগে ?"

Discussion

Public comments for Amar Praner Manush Ache Prane are available on the discussion page.

View discussion