আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙা আমার তরি।
আমি আপনারে লয়ে রে ভাই
এপার ওপার করি॥
আমায় দেউলিয়া করেছে রে ভাই যে নদীর জল
আমি ডুবে দেখতে এসেছি ভাই সেই জলেরই তল।
আমি ভাসতে আসি, আসিনিকো কামাতে ভাই কড়ি॥
আমি এই জলেরই আয়নাতে ভাই দেখেছিলাম তায়
এখন আয়না আছে পড়ে রে ভাই
আয়নার মানুষ নাই।
চোখের জলে নদীর জলে রে
আমি তারেই খুঁজে মরি॥
আমি তারই-র আশায় সাম্পান লয়ে ঘটে বসে থাকি,
আমার তারই-র নাম ভাই জপমালা,
তারেই কেঁদে ডাকি।
আমার নয়ন-তারা লইয়া গেছে রে
নয়ন নদীর জলে ভরি॥
ওই নদীর জলও শুকায় রে ভাই, সে জল আসে ফিরে,
আর মানুষ গেলে ফিরে না কি দিলে মাথার কিরে।
আমি ভালোবেসে গেলাম ভেসে গো
আমি হলাম দেশান্তরী॥
Discussion
Public comments for Amar Sampan Jatri Na Loy are available on the discussion page.
View discussion