লাল নটের ক্ষেতে, লাল টুকটুকে বৌ যায় গো
(তার) আলতা পায়ের চিহ্ন এঁকে নালতা শাকের হায় গো।।
লাল নটের খেতে মৌমাছি ওঠে মেতে
তার রূপের আঁচে পায়ের তলায় মাটি ওঠে তেতে।
লাল পুঁইয়ের লতা নুয়ে পড়ে জড়িয়ে ধরে পায় গো।।
কাঁকাল বাঁকা রাখাল ছোঁড়া আগল দাঁড়ায় আল–
রাঙা বৌয়ের চোখে লাগে লাল লঙ্কার ঝাল।
বৌয়ের ঘেমে ওঠে গা
লাজে সরে না পা
সে মুখ ফিরিয়ে শাড়ির আঁচল আঙুলে জড়ায় গো।
Discussion
Public comments for Lal Noter Khete Lal Tuktuke Bou Jay Go are available on the discussion page.
View discussion