Back to Library
Mystical

আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় Amare Paray Paray Khepiye Beray

Rabindranath Tagore

Read Amare Paray Paray Khepiye Beray in Bengali and Banglish transliteration, from Gitabitan.

Updated

Lyrics

আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন্‌ খ্যাপা সে !
ওরে, আকাশ জুড়ে মোহন সুরে কী যে বাজে কোন্‌ বাতাসে॥

গেল রে, গেল বেলা, পাগলের কেমন খেলা–
ডেকে সে আকুল করে, দেয় না ধরা।
তারে কানন গিরি খুঁজে ফিরি, কেঁদে মরি কোন্‌ হুতাশে॥

Read in Banglish
Amare paray paray khepiye beray kon khyapa se! Ore, akash jure mohon sure ki je baje kon batase. Gelo re, gelo bela, pagoler kemon khela— Deke se akul kore, dey na dhora. Tare kanon giri khunje phiri, kende mori kon hutase.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Achhe Dukkho Achhe Mrityu

আছে দুঃখ, আছে মৃত্যু

Rabindranath Tagore

"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,"

Devotional

Aji Bijon Ghore Nishithrate

আজি বিজন ঘরে নিশীথরাতে

Rabindranath Tagore

"আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে-- আমি তাইতে কি ভয় মানি! জানি জানি, বন্ধু, জানি-- তোমার আছে তো হাতখানি ॥"

Devotional

Aji Nirbhoynidrito

আজি নির্ভয়নিদ্রিত

Rabindranath Tagore

"আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে ? ঘন সৌরভমন্থর পবনে জাগে, কে জাগে ? কত নীরব বিহঙ্গকুলায়ে মোহন অঙ্গলি বুলায়ে- জাগে, কে জাগে ?"

Devotional

Ami Jwalbo Na Mor Batayone Prodeep Ani

আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি

Rabindranath Tagore

"আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি, আমি শুনব বসে আঁধার-ভরা গভীর বাণী॥"

Soulful

Ami Tareyi Jani Tareyi Jani

আমি তারেই জানি তারেই জানি

Rabindranath Tagore

"আমি তারেই জানি তারেই জানি আমায় যে জন আপন জানে– তারি দানে দাবি আমার যার অধিকার আমার দানে॥"

Devotional

Antaro Momo Bikoshito Koro

অন্তর মম বিকশিত করো

Rabindranath Tagore

"অন্তর মম বিকশিত করো অন্তরতর হে-- নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে ॥ জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।"

Discussion

Public comments for Amare Paray Paray Khepiye Beray are available on the discussion page.

View discussion