Back to Library
Devotional

আমায় আর কতদিন মহামায়া Amay Ar Kotodin Mahamaya

Kazi Nazrul Islam

Amay Ar Kotodin Mahamaya lyrics by Kazi Nazrul Islam (1966). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

(আমায়) আর কতদিন মহামায়া
রাখবি মায়ার ঘোরে।
মোরে কেন মায়ার ঘুর্ণিপাকে
ফেললি এমন করে॥

ও মা কত জনম করেছি পাপ
কত লোকের কুড়িয়েছি শাপ,
তবু মা তোর নাই কি গো মাফ
ভুগব চিরতরে॥

এমনি করে সন্তানে তোর
ফেললি মা অকূলে,
তোর নাম যে জপমালা
তাও যাই হায় ভুলে।

পাছে মা তোর কাছে আসি
তাই বাঁধন দিলি রাশি রাশি
কবে মুক্ত হব মুক্তকেশী
(তোর) অভয় চরণ ধরে॥

Read in Banglish
(Amay) ar kotodin mahamaya Rakhbi mayar ghore. More keno mayar ghurnipake Phelli emon kore. O ma koto jonom korechi pap Koto loker kudiyechi shap, Tobu ma tor nai ki go maph Bhugbo chirotore. Emoni kore sontane tor Phelli ma okule, Tor nam je jopomala Tao jai hay bhule. Pache ma tor kache asi Tai badhon dili rashi rashi Kobe mukto hobo muktokeshi (Tor) obhoy choron dhore.

Related songs

More songs you may enjoy.

Devotional

Shakter Tui Bhokto Shyama

শক্তের তুই ভক্ত শ্যামা

Kazi Nazrul Islam

"শক্তের তুই ভক্ত শ্যামা (তোরে) যায় না পাওয়া কেঁদে। (তাই) শক্তিসাধক রাখে তোরে ভক্তিডোরে বেঁধে॥"

Devotional

Kalo Meyer Payer Tolay

কালো মেয়ের পায়ের তলায়

Kazi Nazrul Islam

"কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। (তার) রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন।।"

Devotional

Ma Ami Tor Ondho Chele

মা আমি তোর অন্ধ ছেলে

Kazi Nazrul Islam

"মা! আমি তোর অন্ধ ছেলে হাত ধরে মোর নিয়ে যা মা! পথ নাহি পাই, যে দিকে চাই দেখি আঁধার ঘোর ত্রিযামা॥"

Devotional

Matlo Gagono Angone Oi

মাতল গগন-অঙ্গনে ওই

Kazi Nazrul Islam

"মাতল গগন-অঙ্গনে ওই আমার রণ-রঙ্গিণী মা। সেই মাতনে উঠল দুলে ভূলোক দ্যুলোক গগন-সীমা॥"

Devotional

Shyama Mayer Kole Chore

শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম

Kazi Nazrul Islam

"শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধাশ্যাম॥"

Devotional

Shyama Namer Laglo Agun

শ্যামা নামের লাগল আগুন

Kazi Nazrul Islam

"শ্যামা নামের লাগল আগুন আমার দেহ-ধূপকাঠিতে। যত জ্বালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে॥"

Discussion

Public comments for Amay Ar Kotodin Mahamaya are available on the discussion page.

View discussion