আমায় চরণ-ছাড়া কর না হে দয়াল হরি।
পাপ করি পামরা বটে দোষ দিই তোমারি।
অনিত্য সুখের সর্ব ঠাই
তাই দিয়ে জীব ভুলাও হে গোসাঁই
চরণ দিতে কেন তবে কর হে চাতুরী।
চরণ পাবার যোগ্য আমি নই
তবু মন রাঙা চরণ চায়
দয়াল চাঁদের দয়া হলে যেত অনুসারী।
ক্ষম অধীন দাসের অপরাধ
শীতল চরণ দাও হে দীননাথ
লালন বলে, ঘুরাইও না হে কবুলকারী।।
Discussion
Public comments for Amay Choron-chhara Koro Na Hey Doyal Hori are available on the discussion page.
View discussion