আমি ভাই খ্যাপা বাউল, আমার দেউল
আমারই এই আপন দেহ।
আমার এ প্রাণের ঠাকুর নহে সুদূর
অন্তরে মন্দির-গেহ।
সে থাকে সকল সুখে সকল দুখে
আমার বুকে অহরহ,
কভু তায় প্রণাম করি, বক্ষে ধরি,
কভু তারে বিলাই স্নেহ॥
ভুলাইনি আমারই কুল,
ভুলেছে নিজেও সে কুল,
ভুলে বৃন্দাবন গোকুল
(তার) মোর সাথে মিলন-বিরহ।
সে আমার ভিক্ষা-ঝুলি কাঁধে তুলি
চলে ধূলি- মলিন পথে,
নাচে গায় আমার সাথে একতারাতে,
কেউ বোঝে বোঝে না কেহ॥
Discussion
Public comments for Ami Bhai Khapa Baul are available on the discussion page.
View discussion