আমি চঞ্চল ঝর্ণাধারা, পথ চলি গান গেয়ে,
চঞ্চল ঝর্ণাধারা আমি
যেথা প্রিয় মোর হে সেই পথ চলি দূরে ,
নুপূর বাজে পায়ে তাই ছন্দ ভরা সুরে
মোর পাহাড়িয়া পথরেখা,
ফুল সম যদি দেয় ছেয়ে |
আমি চঞ্চল
দোলে বুকে মম
সারা নিশি জেগে যত তারা,
আঁখি মেলে দেখে চেয়ে,
আমি চঞ্চল—
যার অভিসারে চলি সে মোর নাহি হবে,
তবু এতো ভালোবাসা ঢেউ তোলে
আমার প্রাণে—–
মোর তনুমনে লাগে দোলা,
স্বপ্নে ছোঁয়া পেয়ে |
আমি চঞ্চল ঝর্ণাধারা—
Discussion
Public comments for Ami Chanchal Jhornadhara are available on the discussion page.
View discussion