যাই তবে চলে যাই, চোখে যদি আসে জল,
তাই গোপনে বিদায় চাই, যাই তবে চলে যাই।
আলেয়ার ইশারায় মিছে ডুবে ছিনু হায়,
কি হবে হেথা খেলাঘর বেঁধে, ভালবাসা যেথা নাই।
যাই তবে চলে যাই।
বনের পাখিরে ধরিয়া রেখো না আর,
যদি প্রাণের পরশ নাই দিতে পারো খুলে দিও তবে দ্বার।
এর চেয়ে ভাল অসীম আকাশ, বিদায় নিলাম তাই।
যাই তবে চলে যাই—
Discussion
Public comments for Jai Tobe Chole Jai are available on the discussion page.
View discussion