তুমি কি এখন দেখিছ স্বপন, আমারে
আধো রাতে সেথা উঠেছে কি চাঁদ আঁধারে
তোমার ভুবন ঘিরিয়া, মিলন এলো কি ফিরিয়া
মনে আজো বাঁধিলে কি সেতু, বিরহ নদীর দু’ধারে
খোলা এলোচুল, মুখের দু’পাশে ছড়ায়ে, তুমি ঘুমায়ে আছো কি
মোর দেওয়া সেই ঝরা মালা বুকে জড়ায়ে
স্বপনে দিলে কি ভুলিয়া, স্মৃতির দুয়ার খুলিয়া
আবার কি তারে ফিরে চাও তুমি, ফিরায়ে দিয়াছ যাহারে
Discussion
Public comments for Tumi Ki Ekhon Dekhicho Swapon are available on the discussion page.
View discussion