আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ।
শূন্য গগনে আজও নিরাশায় আকাশে করি বিলাপ॥
শত জনমের অপূর্ণ সাধ লয়ে –
(আমি) গগনে কাঁদি গো ভুবনের চাঁদ হয়ে,
জোছনা হইয়া ঝরে গো আমার অশ্রু বিরহ-তাপ॥
কলঙ্ক হয়ে বুকে দোলে মোর তোমার স্মৃতির ছায়া,
এত জোছনায় ঢাকিতে পারি নি তোমার মধুর মায়া
কোন সে সাগর-মন্থন শেষে মোরে
জড়াইয়া যেন উঠেছিলে প্রেমভরে,
(হায়) তুমি গেছ চলে, বুকে তবু দোলে তব অঙ্গের ছাপ॥
Discussion
Public comments for Ami Chand Nohi, Chand Nohi Obhishap are available on the discussion page.
View discussion