আমি এলেম তারি দ্বারে, ডাক দিলেম অন্ধকারে হা রে॥
আগল ধরে দিলেম নাড়া— প্রহরে গেল, পাই নি সাড়া,
দেখতে পেলেম না যে তা রে হা রে॥
তবে যাবার আগে এখান থেকে এই লিখনখানি যাব রেখে—
দেখা তোমার পাই বা না পাই দেখতে এলেম জেনো গো তাই,
ফিরে যাই সুদূরের পারে হা রে॥
Discussion
Public comments for Ami Elem Tari Dware are available on the discussion page.
View discussion