Back to Library
Romantic

আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর Ami Jaar Nupurer Chhando

Firoza Begum

Ami Jaar Nupurer Chhando lyrics by Firoza Begum (1942). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Release

1942

কণ্ঠশিল্পী
ফিরোজা বেগম
Lyrics

আমি যার নূপুরের ছন্দ,
বেণুকার সুর–
কে সেই সুন্দর, কে।।

আমি যার বিলাস যমুনা,
বিরহ বিধুর–
কে সেই সুন্দর, কে।।

যাহার গানের আমি বনমালা
আমি যার কথার কুসুম–ডালা
না -দেখা -সুদূর–
কে সেই সুন্দর, কে?।।

যার শিখী-পাখা লেখনী হয়ে
গোপনে মোরে কবিতা লেখায়–
সে রহে কোথায় হায়!

আমি যার বরষার আনন্দ- কেকা
নৃত্যের সঙ্গিনী দামিনী-রেখা
যে মম অঙ্গের কাঁকন-কেয়ূর–
কে সেই সুন্দর, কে।।

Read in Banglish
Ami jaar nupurer chhando, Benukar sur– Ke sei sundor, ke. Ami jaar bilas jomuna, Biroho bidhur– Ke sei sundor, ke. Jahar ganer ami bonomala Ami jaar kothar kusum-dala Na-dekha-sudur– Ke sei sundor, ke? Jaar shikhi-pakha lekhoni hoye Gopone more kobita lekhay– Se rohe kothay hay! Ami jaar boroshar anondo-keka Nrityer songini damini-rekha Je momo onger kankon-keyur– Ke sei sundor, ke.

Related songs

More songs you may enjoy.

Rhythmic

Rum Jhum Jhum Jhum Rum Jhum Jhum

রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম

Firoza Begum

"রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায়ে কে যায়। ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে কুসুম ছড়ায় পথের বালুকায়॥"

Melancholic

Jani Jani Priyo E Jibone Mitibe Na Sadh

জানি জানি প্রিয় এ জীবনে মিটিবে না সাধ

Firoza Begum

"জানি, জানি প্রিয়, এ জীবনে মিটিবে না সাধ। আমি জলের কুমুদিনী ঝরিব জলে তুমি দূর গগনে থাকি কাঁদিবে চাঁদ॥"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Ke Pathale Lipir Duti

কে পাঠালে লিপির দূতী

Kazi Nazrul Islam

"কে পাঠালে লিপির দূতী গোপন লোকের বন্ধু গোপন। চিনতে নারি হাতের লেখা মনের লেখা চেনে গো মন॥"

Romantic

Ruper Dipali Utsab Ami Dekhechi Tomar Onge

রূপের দীপালি-উৎসব আমি দেখেছি তোমার অঙ্গে

Kazi Nazrul Islam

"রূপের দীপালি-উৎসব আমি দেখেছি তোমার অঙ্গে। শত ফুলশর মুরছায় প্রিয়া, তোমার নয়নভঙ্গে॥"

Romantic

Se Amar Gopon Kotha Shune Ja O Sokhi

সে আমার গোপন কথা শুনে যা ও সখী

Kazi Nazrul Islam

"সে আমার গোপন কথা শুনে যা ও সখী! ভেবে না পাই বলব কী॥ প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে"

Discussion

Public comments for Ami Jaar Nupurer Chhando are available on the discussion page.

View discussion