মাটির এই খেলাঘরে কেউ হাসে কেউ কাঁদে
ভালবাসা দিয়ে কেউ বালুচরে বাসা বাঁধে
কেউ আশা লয়ে জাগে রে, কারো আশা ফুরালো
মধুর ভুবনে কার ফুল ফোটে পাখী গায়
দুয়ার হতে কারো বসন্ত বিদায় চায়
কেউ মালা গাঁথে গোপনে, কেউ ফুল ছড়ালো
কারো আকাশে জাগে মিলন চাঁদের তিথি
দীপ নেভা কারো ঘরে, কাঁদে অতীত ও স্মৃতি
কেউ হারানো প্রেম পেল রে, কেউ পেয়ে হারালো
কেউ আশা লয়ে জাগে—
Discussion
Public comments for Matir Ei Khelaghore Keu Hase Keu Kande are available on the discussion page.
View discussion