আমি যাব না গো অমনি চলে। মালা তোমার দেব গলে॥
অনেক সুখে অনেক দুখে তোমার বাণী নিলেম বুকে,
ফাগুনশেষে যাবার বেলা আমার বাণী যাব বলে॥
কিছু হল, অনেক বাকি। ক্ষমা আমায় করবে না কি।
গান এসেছে সুর আসে নাই, হল না যে শোনানো তাই—
সে-সুর আমার রইল ঢাকা নয়নজলে॥

Discussion
Public comments for Ami Jabo Na Go Omni Chole are available on the discussion page.
View discussion