আমি কোন পথে যে চলি
কোন কথা যে বলি
তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই
মনের চোরাগলি
সেই গলিতে ঢুকতে গিয়ে
হোচত্ খেয়ে দেখি
বন্ধু সেজে বিপদ আমার
দাঁড়িয়ে আছে একি
ভয়েরই খাড়াতে হয়ে গেলাম
পাঁঠা বলি
এখন আমি লেঙচে মরি
ওরে বাবা লেঙচে মরি
পালিয়ে যাওয়ার রাস্তা ধরি
হয়তো মনের দরজা খুলে
তুমিও ছিলে বসে
ভেস্তে গেল সুন্দরীগো
সবই কপাল দোষে
করেছি কি ভুল
নিজেই নিজের দু’কান মলি
Discussion
Public comments for Ami Kon Pothe Je Choli are available on the discussion page.
View discussion