আমি কোন সাধনে তারে পাই।
আমার জীবনের জীবন সাঁই।।
সাধিলে সিদ্ধির ঘরে
শুনেছি সেও পায় না তারে
সাধু যে ব্যক্তি
পেলে সে মুক্তি
ও কে যাবে অমনি শুনিরে ভাই।।
শাক্ত শৈব বৈরাগ্য ভাব
তাতে যদি হয় চরণ লাভ
তবে দয়াময়
কেন সর্বদায়
বিধি বলে দুষিনে তাই।।
গেল নারে মনের ভ্রান্ত
পেলেন না সে ভাবের অন্ত
কয় মূঢ় লালন
ভবে এসে মন
কি করিতে ওরে কি করে যাই।।
Discussion
Public comments for Ami Kon Sadhone Tare Pai are available on the discussion page.
View discussion