আমি ‘মদিনা’ মহারাজার মেয়ে, সকলের জানা আছে।
নওজোয়ান! তুমি কার ছেলে তুমি কেন এলে মোর কাছে॥
আমি গান গাইতে জানি
তুমি কি গান লিখতে জান?
তা হলে তুমি বাড়ি গিয়ে
আমার তরে অনেক গান লিখে আনো;
তা হলে তোমায় মালা গেঁথে দিব
মোর গুলবাগানে অনেক ফুল ফুটেছে ফুলের গাছে॥
তুমি মহারাজার, বাদশার ছেলে হও,
তাহলে আমার ঘরে এসে কথা কও।
তব ভালো নাম কি হে কবি
তা হলে আঁকব আমি তোমার ছবি
আমি পর্দানশিন কুমারী, মোরে এখন কেউ নাহি যাচে॥
Discussion
Public comments for Ami 'Madina' Maharajer Meye are available on the discussion page.
View discussion