আমি মুসলিম যুবা, মোর হাতে বাঁধা
আলির জুলফিকার।
আমি মুসলিম নারী জ্বালিয়া চেরাগ
ঘুচাই অন্ধকার॥
ধরিয়া রাখিতে দীনের নিশান
আনন্দে করি জান কোরবান
কত ছেলে মোর শহিদ হয়েছে মরুতে কারবালার।
আমি নন্দিনী ফতেমার॥
য়ুরোপ এশিয়া আফ্রিকা জুড়ে ছড়ানু খোদার বাণী
মোর একা গৃহ-মক্কাতে আমি আনি জমজম-পানি।
আমি জিনিব পৃথিবী আছে মোর আশা
আমি প্রাণে দিব তেজ, বুকে ভালোবাসা
মুসলিম নর মুসলিম নারী দু-ধারী তলোয়ার॥
Discussion
Public comments for Ami Muslim Juba Mor Hate Bandha are available on the discussion page.
View discussion