আমি নালিশ করি রাজ দরবারে। ধু
দেশের রাজা শ্ৰীচৈতন্য পতিত পাবেন নামটি ধরে।
খাস মহালে বসত করি, বে মিয়াদি পাট্টাধারী
একুশ হাজার ছয় শত মাল গুজারি তিলে পলে আদায় করে।
মূল বিবাদী বটে দুজন, সহায়কারী আর ছয়জন
অনুগত করিয়ে দশজন দিবসে ডাকাতি করে।
আমরা সব একত্র বাসী, কেবা কোন দোষের দোষী
সাক্ষী আছে রবি শশী রাধারমণ কহে কাতরে।
Discussion
Public comments for Ami Nalish Kori Raj Dorbare are available on the discussion page.
View discussion