Back to Library
Determined

আমি ফিরব না রে Ami Phirbo Na Re

Rabindranath Tagore

Ami Phirbo Na Re lyrics by Rabindranath Tagore (1916). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমি ফিরব না রে, ফিরব না আর, ফিরব না রে—
এমন হাওয়ার মুখে ভাসল তরী,
কূলে ভিড়ব না আর, ভিড়ব না রে॥

ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে, তাই খুঁটে আজ মরব কি রে—
এখন ভাঙা ঘরের কুড়িয়ে খুঁটি
বেড়া ঘিরব না আর, ঘিরব না রে॥

ঘাটের রশি গেছে কেটে, কাঁদব কি তাই বক্ষ ফেটে—
এখন পালের রশি ধরব কষি,
এ রশি ছিঁড়ব না আর ছিঁড়ব না রে!

Read in Banglish
Ami phirbo na re, phirbo na aar, phirbo na re-- Emon haoyar mukhe bhashlo tori, Kule bhirbo na aar, bhirbo na re. Chhoriye geche suto chhire, tai khunte aaj morbo ki re-- Ekhon bhanga ghorer kuriye khunti Bera ghirbo na aar, ghirbo na re. Ghater roshi geche kete, kandbo ki tai bokkho phete-- Ekhon paler roshi dhorbo koshi, E roshi chhirbo na aar chhirbo na re!

Related songs

More songs you may enjoy.

Philosophical

Ogo Nadi Apan Bege Pagal Para

ওগো নদী আপন বেগে পাগল-পারা

Rabindranath Tagore

"ওগো নদী আপন বেগে পাগল-পারা আমি স্তব্ধ চাঁপার তরু, গন্ধভরে, তন্দ্রাহারা। ওগো নদী আপন বেগে পাগল-পারা।।"

Rebellious

Bhalo Manush Noi Re Mora

ভালোমানুষ নই রে মোরা

Rabindranath Tagore

"ভালোমানুষ নই রে মোরা ভালোমানুষ নই– গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই॥"

Serene

He Akashbihari Nirodbahon Jol

হে আকাশবিহারী-নীরদবাহন জল

Rabindranath Tagore

"হে আকাশবিহারী-নীরদবাহন জল, আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল॥"

Mystical

Roy Je Kangal Shunya Hate

রয় যে কাঙাল শূন্য হাতে

Rabindranath Tagore

"রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে দেয় সে দেখা নিশীথরাতে স্বপনবেশে॥ আলোয় যারে মলিনমুখে মৌন দেখি আঁধার হলে আঁখিতে তার দীপ্তি একি--"

Philosophical

Se Kon Pagol Jay

সে কোন্ পাগল যায়

Rabindranath Tagore

"সে কোন্‌ পাগল যায় যায় পথে তোর, যায় চলে ওই-একলা রাতে-- তারে ডাকিস নে ডাকিস নে তোর আঙিনাতে॥"

Philosophical

Shudhu Jaoa Asha

শুধু যাওয়া আসা

Rabindranath Tagore

"শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা ॥ শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া,"

Discussion

Public comments for Ami Phirbo Na Re are available on the discussion page.

View discussion