Back to Library
Devotional

আমি রূপে তোমায় ভোলাব না Ami Rupe Tomay Bholabo Na

Rabindranath Tagore

Ami Rupe Tomay Bholabo Na lyrics by Rabindranath Tagore (1910). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমি রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব।
আমি হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাব॥

ভরাব না ভূষণভারে, সাজাব না ফুলের হারে—
প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাব॥

জানবে না কেউ কোন্‌ তুফানে তরঙ্গদল নাচবে প্রাণে,
চাঁদের মতো অলখ টানে জোয়ারে ঢেউ তোলাব॥

Read in Banglish
Ami rupe tomay bholabo na, bhalobashay bholabo. Ami haat diye dwar khulbo na go, gaan diye dwar kholabo. Bhorabo na bhushonbhare, sajabo na phuler haare-- Premke amar mala kore golay tomar dolabo. Janbe na keu kon toophane torongodol nachbe prane, Chander moto olokh tane joware dheu tolabo.

Related songs

More songs you may enjoy.

Serene

Bajilo Kaharo Beena Modhuro Shore

বাজিল কাহার বীণা মধুর স্বরে

Rabindranath Tagore

"বাজিল কাহার বীণা মধুর স্বরে আমার নিভৃত নব জীবন-'পরে প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম কার দুটি নিরুপম চরণ-তরে॥"

Philosophical

Lukale Bolei Khunje Bahir Kora

লুকালে ব’লেই খুঁজে বাহির করা

Rabindranath Tagore

"লুকালে ব'লেই খুঁজে বাহির করা, ধরা যদি দিতে তবে যেত না ধরা ॥"

Romantic

Kotobaro Bhebechinu

কতবার ভেবেছিনু

Rabindranath Tagore

"কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।"

Romantic

Aji Mor Dware Kahar Mukh Hereshi

আজি মোর দ্বারে কাহার মুখ হেরেছি

Rabindranath Tagore

"আজি মোর দ্বারে কাহার মুখ হেরেছি ।। জাগি উঠে প্রাণে গান কত যে । গাহিবারে সুর ভুলে গেছি রে ।।"

Devotional

Bina Saje Saji

বিনা সাজে সাজি

Rabindranath Tagore

"বিনা সাজে সাজি দেখা দিবে তুমি কবে, আভরণে আজি আবরণ কেন রবে॥"

Devotional

He Sokha Barota Peyechi Mone Mone

হে সখা বারতা পেয়েছি মনে মনে

Rabindranath Tagore

"হে সখা বারতা পেয়েছি মনে মনে তব নিশ্বাসপরশনে, এসেছ অদেখা বন্ধু দক্ষিণসমীরণে॥"

Discussion

Public comments for Ami Rupe Tomay Bholabo Na are available on the discussion page.

View discussion