Back to Library
Empowering

আমি সেই মেয়ে Ami Sei Meye

Jayati Chakraborty

Read Ami Sei Meye in Bengali and Banglish transliteration, from Ami Sei Meye - Single.

Updated

Lyrics

মনে করো আমি সবার অচেনা
কোনো এক সেই মেয়ে,
যার চোখে আজ সূর্য নেমেছে
বিদ্যুৎ হতে চেয়ে।
মনে করো আমি সেই মেয়েটাই আজ
সকালের খোলা জানলায় দেখো
রেখেছি গন্ধ গাছ।
আমি সেই মেয়ে, সেই মেয়ে
আমি সেই মেয়ে, সেই মেয়ে।।

ধরো আমি সেই ডানপিটে মেয়েটাই
টেরাকোটা রং শরীরে জড়াই
আগুন মাখবে তাই,
অচেনা যে কোনো অজ-পাড়াগাঁয়ে
কাদা মাখা ধুলো মাটি,
সেখানেই আমি তোমার জন্য
পেতেছি শীতলপাটি।
আমি সেই মেয়ে, সেই মেয়ে
আমি সেই মেয়ে, সেই মেয়ে।।

আমি সেই মেয়ে কাস্তে ধরেছি
ভরা আউশের মাঠে,
সেই মেয়েটার চোখ জ্বলে তবু
মৌন মিছিলে হাঁটে।
মনে করো যার বুকের মধ্যে
ইচ্ছেমতির বাস,
আমি সেই মেয়ে সূর্যের সাথে
আজন্ম সহবাস,
আমি সেই মেয়ে সূর্যের সাথে
আজন্ম সহবাস।
আমি সেই মেয়ে, সেই মেয়ে
আমি সেই মেয়ে, সেই মেয়ে।

মনে করো আমি সবার অচেনা
কোনো এক সেই মেয়ে,
যার চোখে আজ সূর্য নেমেছে
বিদ্যুৎ হতে চেয়ে।
মনে করো আমি সেই মেয়েটাই আজ
সকালের খোলা জানলায় দেখো
রেখেছি গন্ধ গাছ।
আমি সেই মেয়ে, সেই মেয়ে
আমি সেই মেয়ে, সেই মেয়ে।।

Read in Banglish
Mone koro ami sobar ochena kono ek sei meye, jar chokhe aaj surjo nemeche bidyut hote cheye. Mone koro ami sei meyetai aaj sokaler khola janlay dekho rekhechi gondho gach. Ami sei meye, sei meye Ami sei meye, sei meye. Dhoro ami sei danpite meyetai terakota rong shorire jorai agun makhbe tai, ochena je kono ojo-paragaye kada makha dhulo mati, shekhaney-i ami tomar jonno petechi shitolpati. Ami sei meye, sei meye Ami sei meye, sei meye. Ami sei meye kaste dhorechi bhora ausher mathe, sei meyetaar chokh jwole tobu mouno michile haante. mone koro jaar buker modhye icchemotir baas, ami sei meye surjer sathe ajonmo sohobas, ami sei meye surjer sathe ajonmo sohobas. Ami sei meye, sei meye Ami sei meye, sei meye. Mone koro ami sobar ochena kono ek sei meye, jar chokhe aaj surjo nemeche bidyut hote cheye. Mone koro ami sei meyetai aaj sokaler khola janlay dekho rekhechi gondho gach. Ami sei meye, sei meye Ami sei meye, sei meye.

Related songs

More songs you may enjoy.

Joyful

Brishtir Gaan

বৃষ্টির গান

Joler Gaan

"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান। বন্ধু আইসোরে… কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।"

Romantic

Eita Tomar Gaan

এইটা তোমার গান

Chandrabindoo

"এইটা তোমার গান তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর।"

Dreamy

Emon Jodi Hoto

এমন যদি হত

Joler Gaan

"এমন যদি হত আমি পাখির মত উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।"

Serene

Ronger Gaan

রঙের গান

Joler Gaan

"লিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ। শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ। কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Melancholic

Deep Chilo Shikha Chilo

দীপ ছিলো শিখা ছিলো

Manna Dey

"দীপ ছিলো শিখা ছিলো শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বললো না ভাষা ছিলো কথা ছিলো কাছে ডাকলে না বলে মন কথা বলল না"

Discussion

Public comments for Ami Sei Meye are available on the discussion page.

View discussion