তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
আমায় শুধু ক্ষণেক তরে,
আজি হাতে আমার যা কিছু কাজ আছে
আমি সাঙ্গ করবো পরে,
তুমি একটু কেবল বসতে দিয়ো।
না চাহিলে তোমার মুখপানে
হৃদয় আমার বিরাম নাহি জানে,
না চাহিলে তোমার মুখপানে
হৃদয় আমার বিরাম নাহি জানে,
কাজের মাঝে ঘুরে বেড়াই যত
ফিরি কূলহারা সাগরে,
তুমি একটু কেবল বসতে দিয়ো।
বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে
এলো আমার বাতায়নে,
অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে
ফেরে কুঞ্জের প্রাঙ্গণে।
আজকে শুধু একান্তে আসীন
চোখে চোখে চেয়ে থাকার দিন,
আজকে শুধু একান্তে আসীন
চোখে চোখে চেয়ে থাকার দিন,
আজকে জীবন-সমর্পণের গান গাবো
নীরব অবসরে।
তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
আমায় শুধু ক্ষণেক তরে,
আজি হাতে আমার যা কিছু কাজ আছে
আমি সাঙ্গ করবো পরে,
তুমি একটু কেবল বসতে দিয়ো।
Discussion
Public comments for Tumi Ektu Kebol Boste Diyo are available on the discussion page.
View discussion